প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৫
পরোয়ানাভুক্ত ২ ও মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টে গ্রেপ্তার ১
দিরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও ১ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দিরাই থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে চরনারচর ইউনিয়নের পেরুয়া—বক্তারপুর এলাকার শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে হুমায়ুন কবির (৩৫) কে ৯৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হুমায়ুন শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও পশ্চিমপাড়ার নুর মিয়ার ছেলে।
রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনের পাকা রাস্তা থেকে মো. সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে। পুলিশ জানায়, পারমিট ছাড়া মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় মাদকবিরোধী এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন