প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪১
জেলার যাদুকাটা নদীর ‘যাদুকাটা-১’ এবং ‘যাদুকাটা-২’ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২২৪০/২০২৬ ও ২২৪১/২০২৬ বিপরীতে রবিবার ( ১৩ সেপ্টেম্বর) মহামান্য আপিল বিভাগের আদেশের পরিপ্রক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
.jpg)
জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাশাপাশি, এই আদেশ অমান্য করে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন