মধ্যাহ্নভাজে সাতকরা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩০

সিলেটের খাবারের কথা উঠলে সাতকরা দিয়ে খাসির মাংসের নামটি আলাদাভাবে আসে। সাতকরার টক—মিষ্টি স্বাদ আর খাসির মাংসের মিশেলে রান্না করা এই পদটি সিলেটের স্থানীয় খাবারের অন্যতম পরিচিত পদ। রাষ্ট্রপতির দুপুরের খাবারের তালিকায় তাই জায়গা পেয়েছে সিলেটের এই জনপ্রিয় খাবার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির জন্য খাবারের আয়োজন করা হয়। সাত পদের খাবারের তালিকায় সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস ছিল। এছাড়া, পাবদা ও কাতলা মাছের তরকারি, চিংড়ি লাউয়ের তরকারি, আলু ভর্তা ও টাকি মাছের ভর্তা ছিল। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজা ই রাব্বি সরকার।

 


রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)—এর মাজার জিয়ারত করেন। পরে যান হজরত শাহপরান (রহ.)—এর মাজারে। দুই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে দুপুরের খাবার খান তিনি।

 


দুপুরের খাবারে স্থানীয় সাতকরা যেমন ছিল, তেমনি ছিল সিলেটের ঘরোয়া রান্নার পরিচিত কয়েকটি পদ, মাছের তরকারি, সবজি ও ভর্তা। অর্থাৎ রাষ্ট্রপতির খাবারের আয়োজনের মধ্যেও সিলেটের স্থানীয় স্বাদের একটি পরিচয় তুলে ধরার চেষ্টা ছিল। খাবার পর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার