রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে: মুক্তাদির

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৫

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক, নগরের জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নেওয়া বড় প্রকল্পগুলোর কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিলেটের উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থাসহ নগরের বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে।

 


সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাটে পরিবর্তন আনার লক্ষ্যে ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে চলতি শীত মৌসুমেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কের উন্নয়নকাজ ব্যাপকভাবে শুরু করা যাবে।

 


রাষ্ট্রপতির সঙ্গে তার আগের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্থানীয় সরকারমন্ত্রী ছিলেন, তখন সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়ে তাঁকে একটি ডিও দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি তখন দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের ন্যায্য দাবির জন্য দীর্ঘদিন সংগ্রাম, ধৈর্য ও দেশপ্রেম থাকলে কঠিন আন্দোলনও একসময় যৌক্তিক পরিণতিতে পৌঁছায়। রাষ্ট্রপতির আজকের উপস্থিতি তারই একটি প্রমাণ। রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার আগামী দিনে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। মানুষের প্রত্যাশা পূরণে সরকার যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার