প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩২
সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনাস্থল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে প্রায় ১৫ মিনিট বিদ্যুৎবিহীন ছিল। তবে এ বিষয়টিকে লোডশেডিং বলছে না বিদ্যুৎ বিভাগ। তারা জানিয়েছে, আয়োজকদের ত্রুটি থেকে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রাঙ্গণে সংর্বধনাস্থলে এ ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট বিদ্যুৎ ছিল না। তবে তখনও রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার দাওয়াত কার্ড অনুযায়ী সিলেট সিটি করপোরেশন বেলা ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা সংবর্ধনাস্থলে এসে হাজির হতে শুরু করেন। নগরের নানা শ্রেণি পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা নগরভবনে হাজির হয়েছেন। বেলা পৌনে ৩টার কিছু আগে হঠাৎ নগর ভবনের বিদ্যুৎ চলে যায়। অন্ধকার হয়ে পড়ে মঞ্চ। প্রায় ১৫ মিনিট ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। পরে বিদ্যুৎ আসে।
তবে এটি কোনো লোডশেডিং ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার তো প্রশ্নই আসে না। এটি অনুষ্ঠানস্থলের অভ্যন্তরীণ গোলযোগের কারণে হতে পারে।
প্রধান প্রকৌশলী জানান, রাষ্ট্রপতি আসায় আজ সিলেটে কোন লোডশেডিং নেই। তবে লো ভোল্টেজের কিছু সমস্যা আছে। সেটিও আমরা ঢাকার সঙ্গে কথা বলে সমাধান করেছি।
সিলেট থেকে আরো পড়ুন