সিলেটের সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২১

সিলেটের এক সুইপিংপুলে ডুবে মারা গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) এক শিক্ষার্থী। মৃত শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষ প্রিয়ম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স আন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ছয়টার দিকে সিলেটের নগরীর চৌকিদিকিতে অবস্থিত ব্রিটানিয়া সুইমিংপুলে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে সিলেটের নুরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসময় সাথে তার আরো ৪ জন  সহপাঠী ছিলো। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ঘটনার বিবরণ জানতে তার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, বন্ধুদের সাথে সাতার কাঠতে দিপাঞ্জন আজ ৫টায় সুইমিংপুলে যায়। আজকেই প্রথম বন্ধুদের সাথে সুইমিংপুলে যায় সে। যাওয়ার আগে বন্ধুদের জানায় যে সে সাতার জানে। সেখানে তার বাকি সহপাঠীরা সর্বোচ্চ ৬ ফিট এরিয়া পর্যন্ত সাতার কাটতে গেলেও দিপাঞ্জন সাতার কাটছিলো ৯ ফিট এরিয়াতে। সাতার কাটার সময়ের প্রায় শেষের দিকে হঠাৎ আশেপাশের মানুষের চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে দেখে দিপাঞ্জনকে পানি থেকে উদ্বার করা হয়েছে। পরবর্তীতে সিএনজিতে করে সিলেটের নুরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ডুবে যাওয়ার পর তাকে পানি থেকে উদ্বার করেন ব্রিটানিয়া সুইমিংপুলের ইন্সট্রাক্টর আমিরুল ইসলাম আবু। তিনি জানান, আমি চা বানাচ্ছিলাম। হঠাৎ একজন কাট মিস্ত্রি জানায় যে একটা ছেলে ডুবে যাচ্ছে। তারপর আমি তাৎক্ষণিক তাকে পানি থেকে উদ্বার করি। পানি থেকে তুলে তাকে সিপিআর দিলে সে বমি করে। তারপর সাথেসাথে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

প্রক্টর অধ্যাপক  মো. মোখলেসুর রহমান খবরের কাগজকে বলেন, যে দূর্ঘটনাটি ঘটেছে সেটি সত্যিই দুর্ভাগ্যজনক। এটার জন্য আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলামনা। এর আগে এরকম যতোগুলো ঘটনা ঘটেছে সবই ছিলো ওপেন প্লেসে। কিন্তু এরকম একটা জায়গায় ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখানে যদি সুইমিংপুল কর্তৃপক্ষের তদারকির কোনো গাফিলতি থাকে তাহলে আমরা অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনবো।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার