খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, তাহিরপুরে ইজারাদারকে জরিমানা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮

সু.খবর ছবি

তাহিরপুর—বাদাঘাট সড়কের পাতারগাঁও ভাঙায় খেয়া পারাপারে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জাকির হোসেন নামে এক খাস আদায়কারী ইজারাদারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার রাতে পরিচালনা করা এই অভিযানে ইজারাদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ।

 


জানা যায়, তাহিরপুর—বাদাঘাট সড়কের পাতারগাঁও ভাঙা অংশে বর্ষা মৌসুমে জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রতি বছর জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত (সড়কে পানি থাকা সাপেক্ষে) খাস কালেকশনে ইজারা প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ইজারাদারকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও যাত্রীদের ভোগান্তি রোধে তাহিরপুরে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাহিরপুর থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার