তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৯

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল আহবায়ক এনামুল হক এনাম, ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

 


সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন এখন থেকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে, যাতে এ উপজেলাতে কোনো নৈরাজ্যকারী ও ষড়যন্ত্রকারী কোনো ক্রমেই নৈরাজ্য ও ষড়যন্ত্র বিস্তার করতে না পারে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার