এবার যাদুকাটায় বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮

ফাইল ছবি

যাদুকাটা—১ ও যাদুকাটা—২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা সরকারি স্মারকের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মৌলিক এখতিয়ারে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

 


আদালতের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলমগীর শাকের দেওয়া প্রত্যয়নপত্রে জানানো হয়েছে। আইনজীবী মোহাম্মদ আলমগীর শাকের দেওয়া প্রত্যয়নপত্রে বলা হয়েছে, হাইকোর্টের আদেশের পরবর্তী কার্যক্রম আদালতের আনুষ্ঠানিক আদেশ অনুযায়ী সম্পন্ন হবে।

 


রিটে সুনামগঞ্জের সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের জিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ রুবেল আহমেদ আবেদনকারী হিসেবে রয়েছেন। এতে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বিবাদী করা হয়েছে। এছাড়া তাহিরপুরের তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াকেও বিবাদী করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার