৮৮ বোতল মদ ও বিয়ার জব্দ

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১০:৩৫

বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির অভিযান

জেলার বিশ্বম্ভরপুর  সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

 

গতকাল ৩০ সেপ্টেম্বর রাত ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১২০৯/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ার—সর্বমোট ৮৮ বোতল মাদক জব্দ করা হয়।

 

 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

আটককৃত ভারতীয় মদ ও বিয়ার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার