তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে জাইকা বাংলাদেশের প্রধান

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২২:৫৮

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো—অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ প্রধান তুকাহাশি জুনকু।

 


বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি প্রতিষ্ঠানটিতে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাইকার ইউজিডিপি প্রকল্পের ডেপুটি টিম লিডার আজিজুর রহমান সিদ্দিকী ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

 

 

 

 

 


উন্নয়ন সংস্থা ইউজিডিপি’র উপজেলা সমন্বয়কারী হোসাইন আহমদ বিপ্লব জানান, ২০২৪ সালে জাইকা বাংলাদেশের সহায়তায় তাহিরপুর উপজেলার ১৫টি বিদ্যালয়ে সর্বমোট ৩৯৭ জোড়া বেঞ্চ প্রদান করা হয়। যার মধ্যে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩০ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়েছিল। তাহিরপুর এলজিইডি’র মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছিল ৩৩ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। এই কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতেই তিনি সরেজমিনে পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে জাইকার বাংলাদেশ প্রধান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে কিছু সময় আন্তরিক পরিবেশে কাটান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার