৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২৩:০৭

ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়

শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি— এই স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 


সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালিব খান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হেকিম, হাফিজুল হক, ফারুক মিয়া প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার