কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১১:১১

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কফি। ঘুম ঘুম ভাব কাটিয়ে সতেজতা বাড়ানো এবং মনোযোগ ধরে রাখতে অনেকেই দিনের শুরু করেন এক কাপ কফি দিয়ে। কফিতে থাকা ক্যাফেইনের জন্য তাৎক্ষণিকভাবে শক্তি পাওয়ার পাশাপাশি নিয়মিত ও পরিমিত কফি পানের সঙ্গে বেশ কিছু সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার সম্পর্কও পাওয়া গেছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো—

 

 

১. শরীরে শক্তি জোগায়

কফিতে থাকা ক্যাফেইন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। ফলে ক্লান্তি কমার পাশাপাশি সাময়িকভাবে শরীর ও মনের কর্মক্ষমতা বাড়তে পারে। ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডেনোসিন রিসেপ্টরকে বাধাগ্রস্ত করে এবং ডোপামিনসহ কিছু নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে প্রভাব ফেলে।

 

 

একটি গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন গ্রহণের পর সাইক্লিংয়ের মতো ব্যায়ামের সময় অংশগ্রহণকারীদের ক্লান্ত হতে তুলনামূলক বেশি সময় লেগেছে এবং তারা কম ক্লান্তিও অনুভব করেছেন।

 

২. টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে

নিয়মিত কফি পান এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমার মধ্যে সম্পর্কের কথা বেশ কিছু গবেষণায় উঠে এসেছে। ৩০টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত এক কাপ কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমার সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

 

 

গবেষকদের মতে, কফি অগ্ন্যাশয়ের বিটা কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। এই কোষগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করে।

 

৩. মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে

কফি ও মস্তিষ্কের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষণার ফলাফল একেবারে একমুখী নয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ক্যাফেইন গ্রহণ আলঝেইমার ও পারকিনসনসহ কয়েকটি নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

 

 

১৩টি গবেষণার একটি পর্যালোচনায় নিয়মিত ক্যাফেইন গ্রহণকারীদের মধ্যে পারকিনসন রোগের ঝুঁকি তুলনামূলক কম পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু গবেষণায় আবার দেখা গেছে, ক্যাফেইন গ্রহণকারীদের ক্ষেত্রে রোগটির অগ্রগতিও তুলনামূলক ধীর হতে পারে।

 

 

এ ছাড়া পরিমিত কফি পানের সঙ্গে ডিমেনশিয়া ও অন্যান্য কিছু মস্তিষ্কসংক্রান্ত সমস্যার ঝুঁকি কমার সম্ভাবনার কথাও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

 

৪. ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে

কিছু গবেষণা বলছে, কফি শরীরে চর্বি জমার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। এসব কারণে ওজন নিয়ন্ত্রণে কফির কিছু ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে।

 

১২টি গবেষণার একটি পর্যালোচনায় বেশি কফি পান এবং শরীরের চর্বির পরিমাণ কম থাকার মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। অন্য একটি গবেষণায় নারীদের মধ্যে কফি পানের পরিমাণ বাড়ার সঙ্গে শরীরের চর্বি কমার সম্পর্ক দেখা গেছে।

 

 

এ ছাড়া প্রতিদিন এক থেকে দুই কাপ কফি পানকারীদের শারীরিকভাবে সক্রিয় থাকার সম্ভাবনাও এক কাপের কম কফি পানকারীদের তুলনায় বেশি বলে একটি গবেষণায় উঠে এসেছে। তবে এসব ক্ষেত্রে কফিই সরাসরি কারণ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

 

৫. বিষণ্ণতা কমাতে সহায়ক হতে পারে

কফি পানের সঙ্গে বিষণ্ণতার ঝুঁকি কমার সম্পর্কও কিছু গবেষণায় পাওয়া গেছে। ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, প্রতিদিন অন্তত চার কাপ কফি পানকারীদের মধ্যে বিষণ্ণতার হার প্রতিদিন মাত্র এক কাপ কফি পানকারীদের তুলনায় কম ছিল।

 

 

তবে কফি সরাসরি বিষণ্ণতা কমায়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তাই কফিকে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার বিকল্প হিসেবে দেখা উচিত নয়।সূত্র: যুগান্তর .কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার