তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৯:৫৯

তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ (সুসক)-এর ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনের উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক আলমগীর কবিরের সভাপতিত্বে এবং উপদেষ্টা ও সাবেক সদস্য সচিব মো. সাইফুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক সাইমন আহমেদ ও উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়। 

কমিটিতে সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- 

যুগ্ম আহ্বায়ক: আজিনুর রহমান, আনিসুর রহমান সাকিব, গোলাম কিবরিয়া ইমন ও তাবারক হোসেন। 

সদস্য: আশিকনুর, তৌফিকুল ইসলাম, আরাফাত ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, হুমায়ুন কবির ও নাহিদুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী এক মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার