বিশ্বম্ভরপুরের ৩১টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৫

বিশ্বম্ভরপুরে প্রস্তুতিমূলক সভা

বিশ্বম্ভরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার।

 


সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি আহমদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজিত মৈত্র, উপজেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের সভাপতি অঞ্জন রায়, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা শহিদুল ইসলাম পলাশী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রামেন্দ্র দাস, বিএনপি নেতা আলী এবং পলাশ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অর্চনা দেবনাথ প্রমুখ।


সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার জানান, এবার বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 


তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে এবং বিগত বছরের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১১টা পর্যন্ত পূজার সার্বিক কার্যক্রম পরিচালনা করা যাবে। 
সভায় পূজামণ্ডপে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং পূজামণ্ডপে চলাচলের রাস্তাগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার ৩১টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার