ধর্মপাশায় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৩

ধর্মপাশায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।


উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

 


প্রশিক্ষণের প্রথম দিনে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পরিচিতি ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে প্রশিক্ষণের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, ইতিহাস ও কাঠামো নিয়ে আলোচনা করা হয়।


আয়োজকরা জানান, নতুন শিক্ষকদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, পাঠদান পদ্ধতি ও দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার লক্ষ্যে এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৪ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনের এই প্রশিক্ষণ চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার