বালু লুট ঠেকাতে মানববন্ধন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২৩:০১

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর ও সোনাপুর এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকায় ইজারাবিহীন মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 


রোববার দুপুরে নদীর তীর ও তীরবর্তী এলাকার মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও ফসলি জমি রক্ষার দাবিতে গঠিত আন্দোলন কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল—মাদ্রাসার শিক্ষক—শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

 

 

 

 


বিক্ষোভ মিছিল চলাকালে আন্দোলনকারীরা নদীতে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও শ্যালো মেশিনের বিরুদ্ধে অবস্থান নেন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে আন্দোলনকারীরা জানান।

 


পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং মো. রুবেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন— মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা আল ইসলাম, আরব আলী, মাওলানা আফতাব উদ্দিন, আব্দুল হেকিম, নুর আলম, মুসলিম উদ্দিন, নৌসাদ জামিল, হাফিজ মাওলানা অবায়দুল হক, রাসেল আহমদ, রুহুল আমিন, সফর উদ্দিন, শহীদ মিয়া, মাওলানা আওলাদ আলী, হেলাল আহমদ, হারুন মিয়া, আব্দুল মন্নান, জিয়াউল হক, মাঈন উদ্দিন, সাইফুদ্দিন, নবির হোসেন, জুবায়ের আহমদ, জহুরুল ইসলাম, রুবেল আহমদ, শাহ আলম, ইদ্রিস মিয়া, আজিজুল হক, এমদাদুল হক, ইয়াকুব আলী, আল আমিন ও আনোয়ার হোসেন।

 

 

 

 

 

 


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এর কার্যকর প্রতিকার পাওয়া যায় নি।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসন, নৌ পুলিশ ও থানা পুলিশের নীরবতার সুযোগ নিয়ে একটি চক্র প্রকাশ্যে সরকারি জায়গা থেকে দিনে—রাতে বালু লুটপাট করছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর, তীরবর্তী বসতি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

 


বক্তারা আরও বলেন, আগামীকাল  (সোমবার) থেকে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তারা দ্রুত মরা চেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত. দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ সম্প্রতি গণমাধ্যম কর্মীদের বলেছেন, ওখানে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তবে উপজেলা প্রশাসনের চেয়েও বেশি শক্তি নিয়ে ওখানে অভিযান পরিচালনা করা প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার