প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:০৭
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সোমবার বেলা ১১টায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাসের পরিচালনায় সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেলাল আহমেদ চৌধুরী, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলালুল ইসলামসহ ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন প্রাইমারি, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সভার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন