কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:৩৬

 ছাব্বিশ 
এই জলজ্যোৎস্নাখণ্ডে বরুণ নজির গুরুশিষ্য সাম্যস্বপ্নবাজ
সঙ্গে জান্দুরটুকের মানিক অচরিতার্থ তারা বৃথা গেছে কাজ  
মেলে নি সম্মতি পুঁজির পুঁজারী প্রতিশ্রম্নতি দিয়ে ভোটভিক্ষা চায় 
যথারীতি দেখো পা ঝাড়া পাজির গেঞ্জি ছিনতাই করে গণরায়

জাতিধর্মবর্ণ নির্বিশেষে উর্ধে উঠে ভালোবাসা সমতার কথা 
বরুণের মতো কেউ কেউ বলেছিলো তাতে ছিলো মুক্তির বারতা
কিন্তু অবস্থাটা পুরুইতে মন্ত্র পড়ে শোনে নাকো পাঁঠার ঘন্টায়
দলকানামতো ভাবকানা বুদ্ধিমন্তে ভরা এই ভুবন কুলায় 
 

রাশিয়া ও চীন লেনিন মাওয়ের প্রদর্শিত পথে ধরেছিলো হাঁটা 
হটিয়ে কুবেরতন্ত্র সমাজতন্ত্রের জয়ে চোকে শোষণের ল্যাঠা 
ছেউটি পুজির চোদনামো ফের হাজির হয়েছে হয়ে অবতার  
পুঁজির পুঁজখোকোর সাবোতাজ থামিয়ে দিয়েছে রথ সমতার 

 ফিরে গেছে তারা পুজির চেরাপুঞ্জির জল পানে তৃপ্ত হবে মন   
 সব পেয়েছির দেশে গিয়ে খাঁই আরও বাড়ে তার নেই নিবারণ \

\ সাতাইশ \ 
বাজার দখল নীতি মানেগুণে খুব ভালো এক সুরতে সুন্দরী 
দখলে দোষণে সেরা দর্প ভরে সারা পৃথিবীতে করে বাহাদুরি  
অবাক বিশ^সভার নেতা এই নীতিগুণে রাষ্ট্রকে রাষ্ট্র চিবাায় 
তেলহরনীতিগুণে ভিনিজুয়েলা পুঁজিচামুণ্ডার  মান্ক্যা চিপায়

ত্রাস দমনের নামে সন্ত্রাস যুদ্ধপাচার পৃথিবীর দেশে দেশে 
ডরপুকে ভরা ধরা কেউ প্রতিরোধী নেই মানুষেরে ভালোবেসে 
রাষ্ট্র করে রাষ্ট্রকে বগলদাবা আয়ুধ মজুদ আছে নীলিমায় 
রাষ্ট্র সীমার বাহিরে রাষ্ট্র পুঁজির তাসিরে তার সীমান্ত বাড়ায়

বোমা পড়ে জ¦লে গাজা অথবা ইরান ইউক্রেইন মানুষেরা মরে 
জ¦লেছিলো হিরোসাকি মানুষ আদপে থাকে কি বিস্মরণের ঘোরে 
সভ্য মানুষের গড়া রাষ্ট্র অসভ্যতা করে অত্যাচারে দড় বেশি 
একাকি ব্যক্তি মানুষ শূন্যতায় বাঁচে ক্লিান্ত নিয়ে অন্তরে পরবাসি 
 
দখল বিস্তারে মৌজে তুড়ি মেরে খুনের আনন্দে মেতে কাল পার
পৃথিবীটা কীছু নয় কেবল একটি পণ্যভরা মুনাফাবাজার \  

 

\ আঠাইশ \ 
প্যরার পেটি থেকে অশুভ মুক্তি পেলেও শুভর মুক্তি মেলে না 
সেই থেকে পেটিবন্দি শুভ এই ধরাতল তাই অহিত আস্থানা     
প্রীতিপ্রদ শুভ নেই অশুভের তাণ্ডব নর্তন কেবলম সার   
সেই আদ্যিকাল থেকে অভিশপ্ত প্যান্ডোরার পেটি খোলে নাকো আর

পৃথিবীর রাজনীতি যুবতী পুঁজির প্রেমে মগ্ন তার এক রুখ  
বিভ্রান্তি নৈরাশ্য ঘৃণা হিংসা ধ্বংস যুদ্ধে মূর্ত হয় অশুভের মুখ 
পুঁজির খপুষ্প পানে ভ্যান্ত্রাবাজ হয়ে সামন্তের পরসূরিগণ
প্রাণপ্রকৃতির শত্রু হয়ে বৃক্ষ—মৎস্য—বালু—অশ্ম করিছে ভক্ষণ 

মরুভূমির তলের তেল চাই আমেরিকা তাই হয়েছে ডাকাত
যাদুকাটা ড্রেজারের ধার নখে ছিন্নভিন্ন দেখো বার্কি কপোকাত
মুচ্ছুদ্দি মাফিয়া শান্ত্রী দখল নিয়েছে অভ্র—অদ্রি—চর—বিল—নদী
হৃদয়ের সহিংসতা শন্ত্রাস হয়ে ছড়ায় গ্রামেগঞ্জে নিরবধি 

সম্পদের বক্তিমালিকানা হতে নির্গত গরল বাধাবন্ধহীন 
মানুষের সুখ—শান্তি—মানবতাহর এক প্রপঞ্চ কঠিন \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার