প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪১
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) বিএমএসআর আলিফ,জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ রোকন উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে তাঁদের মতামত ও প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন