জামালগঞ্জে ৫৫ মণ্ডপে দুর্গোৎসব

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:০৯

প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়।

 


জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী।

 

 

 

 

 


অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মো. আজিজুর রহমান, মো. মাসুম আহমেদ তালুকদার, জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়জুর রহমান ফয়েজ।

 


এছাড়াও সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পীযূষ কান্তি তালুকদার, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র বণিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, ব্রাহ্মণ সংসদের সভাপতি বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, আনসার ভিডিপি কর্মকর্তা শেখ আজগর আলী, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, পল্লী বিদ্যুৎ জামালগঞ্জ সাব—জোনাল অফিসের এজিএম সায়েম খান এবং গণমাধ্যম প্রতিনিধি শাহীন আলম প্রমুখ। 

 


সভায় উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়ন শাখা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক জানান, রাষ্ট্রীয় সব নিয়ম—কানুন মেনে এবং শান্তি—শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন শেষে উপজেলার সেরা ৩টি মন্দিরকে ১ম, ২য় ও ৩য় পুরষ্কারে ভূষিত করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার