হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব শুরু

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:১৫

সুনামগঞ্জ পৌর শহরের হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ে উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল উৎসব শুরু হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে উৎসবের আয়োজন করা হয়েছে।

 


সোমবার সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে ফুটবল উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ ও দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস।

 


এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমদ, মো. জয়নাল আবেদিন পীর, মোহাম্মদ আফতারুল ইসলাম ও আস্রাব আলীসহ প্রভাতী ও দিবা শিফটের শিক্ষক—শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাতী শিফটের সহকারী প্রধান শিক্ষক মো. শামছুল হুদা।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের ফুটবল উৎসবে বিদ্যালয়ের প্রভাতী শিফটের ১০টি ও দিবা শিফটের ১০টি দলসহ মোট ২০টি দল অংশ নিয়েছে। আগামী ৭ অক্টোবর ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 


বিদ্যালয়ের শিক্ষকরা জানান, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার