টাঙ্গুয়ায় ৭টি কোনাজাল জব্দ, ৬ জেলেকে জরিমানা

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:১৭

টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে কোনাজাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি কোনাজাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৬ জেলেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা কোনাজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 


সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান।

 


অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭টি কোনাজাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়।

 


অভিযানে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্বে থাকা আনসার  সদস্যরা। অভিযানকালে জেলেদের কোনাজালসহ অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 


টাঙ্গুয়ার হাওরের মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার