প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৪:২৭
সু.খবর ছবি
তাহিরপুরে স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এরিয়ার (এপি) উদ্যোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা,আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।
এ সময় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউএইচএফপিও) ডা. নাসাদ আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এপি'র প্রোগ্রাম অফিসার মহসিন খান, উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ, হাসপাতালের সিনিয়র নার্স, চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যসহ স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসম্পৃক্ততার মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন