প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ২১:৪৬
সুনামগঞ্জ সদরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দদূষণের অপরাধে ৮টি যানবাহন ও ব্যক্তিকে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
.jpg)
মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ইকবালনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযান চলাকালে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা’ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এতে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীরা সহযোগিতা করেন।
.jpg)
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন