শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের সভা

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:০৫

শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের উদ্যাগে মতবিনিময় সভা মঙ্গলবার  বিকালে জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক  অমিত দেব’র পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে।

 


সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য (অবসরপ্রাপ্ত শিক্ষক) সমরেন্দ্র কুমার দেব, প্রনয় কান্তি সূত্রধর খোকন, লিখন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডাক্তার শংকর দে, বিদ্যুৎ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধির দাস, আইন বিষয়ক সম্পাদক রঞ্জু দাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুমন দাস, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব জয়ন্ত গুপ্ত, পাটলী ইউনিয়নের সদস্য সচিব সুদীপ দে, রানীগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক নিশী কান্ত রায়, আশারকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সমীরণ দাশ, পাইলগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দিপক কুমার দাস, রানীগঞ্জ পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক অতীন্দ্র সূত্রধর, হরিনাকান্দি পূজা মন্ডপ কমিটির সভাপতি দ্বিপক কুমার দাশ, হিলালপুর পূজা মন্ডপ কমিটির সভাপতি ধরনী চক্রবর্তী, মাতৃবন্দনা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অমিত দাশগুপ্ত, দাস সম্প্রদায় পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক নিকিল দাস প্রমুখ। 

 


সভার শুরুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবার উপজেলার ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার