সততা স্টোর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:১৬

সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন এবং দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

 

 

 

 

 


বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হকের সভাপতিত্বে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য মো. রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও জেলা দুপ্রক সদস্য কানিজ সুলতানা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জুবেল আহমদ, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ—সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।

 


আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ছাতা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাসিনা খানম চৌধুরী, অ্যাডভোকেট হেলেনা আক্তার, মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সি, প্রদীপ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার