ছাতকে ৭৮ বোতল বিদেশী মদ জব্দ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:৩৬

ছাতকে অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশী মদ জব্দ করেছে সিলেট এসআরবি—৯, সিপিসি—৩। সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপন এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

 


এসআরবি সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে যে দক্ষিণ বড় কাপন এলাকার একটি বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি—৯ এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে ৩—৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে ৭৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

 


সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক ৩—৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘'জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি—৯ এর গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার