নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে ছাতকে মতবিনিময়

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:৩৮

৩০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

ছাতকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার ৩০টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সভায় বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মির্জা কে. ই. তুহিন, পিডিবির উপ—সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমদ, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক দুলন তরফদার। এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন প্রণব শুক্ল বৈদ্য, সুমন সূত্রধর, রবীন্দ্র চন্দ, রঞ্জন কুমার দাস, রাদেশ পাল, গণেশ পোদ্দার, নুপুর দাস ও ব্রজেন্দ্র সিংহ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দীলিপ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ক্ষুদ্র কৃষক ঋণ ফাউন্ডেশনের পরিচালক মো. মোফাজ্জল হোসেন, বিভিন্ন পুজা মন্ডপের বিপ্লব দে, মনজিত ঘোষ, নারায়ন দাস নারদ, নারায়ণ চন্দ, বিরেন্দ্র বৈদ্য, অশেষ পাল, লনি দেবনাথ, অঞ্জন দত্ত ঝলক, রতন দে, রনজিত ঘোষ, অনুকুল নাথ, প্রদীপ দেবনাথ, রসময় চন্দ, অজয় রায়, অমরেশ সরকার, সৌরব দাস, মানিক আচার্য্য, গোবিন্দ দাস, রাজীব চন্দ্র দাস, মিন্টু বৈদ্য, সমর দাস, দীলিপ সুত্রধর, প্রভাস কুমার শম্মর্া, পুলক দত্ত, সুভাষ রঞ্জন দে প্রমুখ।

 


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ছাতক উপজেলায় মোট ৩০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এরমধ্যে ছাতক পৌরসভায় ১২টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮টি মণ্ডপ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ উৎসবকে ঘিরে ছাতকজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মণ্ডপগুলোতে মৃৎশিল্পীরা বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, ছাতকের ৩০টি মণ্ডপেই যেন সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার