আনোয়ারপুর-হারানপুর দুর্গাপূজা কমিটির সভাপতি রমন চন্দ্র দাসের পরলোকগমন

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:৪১

দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কচুয়া হ্রামের বাসিন্দা এবং আনোয়ারপুর—হারানপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি রমন চন্দ্র দাস (৭৫) পরলোকগমন করেছেন। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার—পরিজন, আত্মীয়—স্বজন, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 


প্রয়াত রমন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন কীর্তনপ্রিয় ও ধর্মানুরাগী মানুষ। আনোয়ারপুর—হারানপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি পূজার বিভিন্ন আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে ২টার দিকে দিরাই কেন্দ্রীয় শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে রমন চন্দ্র দাসের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিরাই পৌরসভা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার