প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১৯:৫২
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তাহিরপুরে প্রস্তুতিমূলক ও বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসময় তিনি প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুশংকর পাল, উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, বালিজুড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন