প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২২:৪৫
দোয়ারাবাজারে শানে রিসালাত মহাসম্মেলনে বক্তারা
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দোয়ারাবাজারে শানে রিসালাত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এই মহাসম্মেলন হয়।
সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন। মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা মইনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন, খতমে নবুওয়াতের আকিদা ইসলামের মৌলিক ও ঈমানী বিশ্বাস। এতে কোনো আঘাত সহ্য করা হবে না। অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তিনি এ দাবির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছির। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা আমজাদ হোসেন, প্রিন্সিপাল মঞ্জুরে মওলা, মাওলানা আব্দুল কাদির, মাওলানা শহিদুল ইসলাম পলাশী, মুফতি আব্দুছ সালাম, মাওলানা আব্দুল আহাদ নোমানী, মাওলানা আবুল ফজল, মাওলানা সাহিদুজ্জামান আল হায়দর, মুফতি আবদুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল মান্নান বালিউড়ী এবং মাওলানা জিয়া উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল করিম হুসাইন, মাওলানা ইকরামুল হক, হাফেজ আব্দুল মজিদ, মাওলানা আখতার হোসেন, মাওলানা মোহসিন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন মাসুদ, মাওলানা মোশাহিদ আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কবীর আহমদ, মাওলানা আলী হায়দার ও মাওলানা হাসান শহিদ প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন