শান্তিগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৪৬

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাগলা বাজারে আইএফআইসি ব্যাংক পিএলসি পাগলা বাজার উপশাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক গ্রাহকদের আধুনিক ও মানসম্মত সেবা দিতে সবসময় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে আসছে। বিশেষ করে অনলাইন সেবায় ব্যাংকটির অগ্রগতি প্রশংসনীয়। ৫০ বছরে পদার্পণের এই শুভক্ষণে গ্রাহকদের প্রতি ব্যাংকের দ্রুত সেবা ও ইতিবাচক সাড়া আমাদের আশান্বিত করে। তিনি ব্যাংকটির সার্বিক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ শাখার সেকেন্ড ম্যানেজার আশফাকুল আলম, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য তেরাব আলী, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, ব্যবসায়ী ময়না মিয়া, শাহ আলম, সাইদুর রহমান নিশাত এবং গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান।

 


উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী গঙ্গেশ রায়, জালাল উদ্দিন মিন্টু, মোশাররফ হোসেন, মাসুম আহমদ, মাওলানা ইমরান আহমেদ, জুসেল আহমদ, ফয়সাল আহমদ, রূপক পাল, ঝলক দে, বিমল তালুকদার, আজাদ হোসেন, লাভলু দেব, তৌফিকুল ইসলাম, হাফিজুর রহমান, জাকির হোসেন, শিউলি আক্তার ও ইউনুছ আলী নোমান প্রমুখ। 
আলোচনা সভা শেষে ব্যাংকটির সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য ও দেশ—জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কান্দিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আনোয়ার হোসেন। মোনাজাত শেষে কেক কেটে ৫০ বছর পূর্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার