প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৫৪
জরিমানা ও কারাদণ্ড
জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপজেলায় মাদক, অবৈধ বালু উত্তোলন এবং এলপিজি গ্যাস বিক্রির অনিয়মের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুই দিনব্যাপী অভিযানে ১০টি মামলায় ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ৭ ও ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর এবং শান্তিগঞ্জ উপজেলায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ১০ হাজার ৪২০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মাদকের অপরাধে ৯ পিস ইয়াবা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়াও নদী ও এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৭টি ট্রলি আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষায় সুনামগঞ্জ জেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন