জামালগঞ্জে ৩০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৫৫

‎জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবির। ফাউন্ডেশনের কো—চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। ‎

 


অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ বি এম মাছুম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায় এবং ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. খাতিবুন নেছা, সমাজ সেবক এম আল—আমিন। স্বাগত বক্তব্য দেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সদস্য এহসানুল হক আলাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জাইমা মোসফিরাত।

 


‎অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই অর্জন শুধু তাদের পরিবার নয়, পুরো জামালগঞ্জের জন্য গর্বের। আমি আশা করি, আজকের এই স্বীকৃতি ও শিক্ষা উপকরণ তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষার্থীদের পাশে এগিয়ে এলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
‎‎এ সময় উপস্থিত ছিলেন কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বিনাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমিন নাহার এবং ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহসভাপতি ফয়জুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা। ‎অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫—এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


‎এদিকে অনুষ্ঠানে ইউকে প্রবাসী সাইফুল ইসলাম ও গ্রীস প্রবাসী হাদিউল ইসলাম স্বদেশ আগমন উপলক্ষে তাদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার