প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৫৬
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উপশাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা—কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে কেক কাটেন আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা ব্যবস্থাপক শরিফুল আলম শাওন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সায়েম রহমান চৌধুরী, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার মাঈন উদ্দিন চিশতী, মার্কেটিং অফিসার মো. রিয়ান উদ্দিন সামরাজ এবং ট্রানজেকশন সার্ভিস অফিসার মাহবুবুর রহমান।
গ্রাহক উজ্জ্বল রায়, মো. জাকির হোসেন ও বিষ্ণুপদ সূত্রধর বলেন, আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা চালু হওয়ার পর আমাদের এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। এখানকার কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে খুব দ্রুত গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন