প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২১:০১
ধর্মপাশায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসায় দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংপুর মাদ্রাসার শিক্ষার্থী সামিউল ইসলামের হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিযোগিতার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারাসহ মোট চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি হাফিজ মো. কামাল হুসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজ মাওলানা মুফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজ মাওলানা জিয়াউল হক। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি জুবায়ের আলম, হাফেজ মাওলানা আজিজুর রহমান, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এবং হাফিজ ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পুরস্কারের সার্বিক পৃষ্ঠপোষক হুসাইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড থাই গ্লাস হাউজ’—এর স্বত্ত্বাধিকারী ইমাম হুসাইন ও স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল। পরে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন