প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২২:৪০
দিরাইয়ে উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দিরাই মর্নিং ফুটবল টিমের আয়োজনে তিন দিনব্যাপী প্রীতি ফুটবল সিরিজ। বৃহস্পতিবার সকাল ৭টায় দিরাই মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সিরিজের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট দুধওয়ালা গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন চৌধুরী রাশেদ।
উদ্বোধনী ম্যাচে টিম ‘এ’ ও টিম ‘বি’ পরস্পরের মুখোমুখি হয়। খেলা শেষে প্রধান অতিথি আমজাদ হোসেন চৌধুরী রাশেদকে দিরাই মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা গ্রহণকালে আমজাদ হোসেন চৌধুরী রাশেদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিরাই মিনি স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দিরাই মর্নিং ফুটবল টিমের এমন চমৎকার উদ্যোগ ও কার্যক্রম দেখে আমি সত্যিই মুগ্ধ। ভবিষ্যতেও এই দলের যে কোনো প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে থাকব।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন দিরাই মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য প্রণয় দেবনাথ ও সাংবাদিক পাবেল হাসান। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের নিয়ে দিরাই আজমল কনভেনশন হলরুমে প্রাতরাশ ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন