দুর্গাপূজায় সতর্ক থাকার আহ্বান এমপি কামরুলের

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ২৩:৫৭

মধ্যনগরে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতিমূলক সভা

মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার বিকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 


সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ সদস্য কামরুল।

 


মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন পিপিএম, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট রহিকুল ইসলাম, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, তাহিরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রানা মিয়া, মধ্যনগর পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব নিবাস তালুকদার এবং মধ্যনগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।

 


এ ছাড়া মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আবুল বাশার, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং উপজেলার ৩৫টি পূজামণ্ডপ উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার