প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ১০:৪৪
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই রোববার (১১ অক্টোবর) ভোরে তাকে মুক্তি দেয়া হয়েছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
রোববার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার যন্তর মন্তরে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের শুরুর আগেই গুরুগাঁওয়ের নিজ বাসা থেকে আটক হন ধ্রুব। আটকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে মুক্তি দিলো পুলিশ।
এদিকে আটক সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে রোববার সকালে দিল্লি ক্যান্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছেন দলটির আইনবিষয়ক প্রধান।
এক্সে দেয়া এক পোস্টে রত্না সিং বলেন, ‘আজ সকালে দিল্লি পুলিশের এক কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। সিজেপির আইনবিষয়ক প্রধান হিসেবে অন্য আইনজীবীদের সঙ্গে আমিও আমাদের প্রতিনিধিত্ব করতে থানায় উপস্থিত থাকব।’
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও একাধিক ছাত্রসংগঠন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় যন্তর মন্তরে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সিজেপির নেতারা। দলটি বলেছে, ভোট চুরি ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা তাকে অপসারণ না করা পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল করা হবে।
সিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে বলেন, সরকার হয়তো ভেবেছিল ধরপাকড়ের পর আমরা বাড়ি ফিরে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই ভয়ই প্রমাণ করে, লড়াইয়ের অর্ধেক আমরা জিতে গেছি।’
সূত্র্র : সময় টিভি.কম
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন