২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৪

সংগৃহীত ছবি 

পবত্রি রমজান মাস শুরু হতে আরও কয়েকমাস বাকি। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করা হবে।

 

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে অমাবস্যা হবে। তখন সূর্য ইতোমধ্যে অস্ত যাবে।

 

আল জারওয়ান বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর, সোমবার থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

নতুন ইসলামি মাস শুরু হলে রমজান আসতে আরও চারটি চান্দ্র মাস বাকি থাকবে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস বলছে, রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। সে অনুযায়ী, ঈদুল ফিতর হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার।

 

এদিকে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চাঁদ দেখার বিষয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর রোববার সূর্যাস্তের পর জমাদিউল আউয়াল মাসের সূচনাকারী নতুন চাঁদ খালি চোখে কিংবা প্রচলিত টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে না। তবে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা সম্ভব হতে পারে।

 

প্রতিষ্ঠানটির মতে, যেসব দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অথবা হিসাবনির্ভর পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামি মাস শুরু করে, সেসব দেশে ১২ অক্টোবর, সোমবার জমাদিউল আউয়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে বা অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখার বাধ্যবাধকতা রয়েছে, সেসব দেশে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর, মঙ্গলবার।

 


সূত্র: সময় টিভি.কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার