প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২০:২৬
৪৮ বিজিবির অভিযান
চোরাইপণ্যের সঙ্গে জব্দ করা বারকি নৌকা ও উত্তোলন নিষিদ্ধ পাথর।
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে (৪৮ বিজিবি) অভিযানে বারকি নৌকা, উত্তোলন নিষিদ্ধ পাথরসহ প্রায় ৪৯ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় গরু, টমেটো, জিরা, ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়। সীমান্তের কালাইরাগ এলাকায় অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক (বিজিওএম) বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। জব্দকৃত চোরাইপণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন