সুনামগঞ্জে পারিবারিক মণ্ডপ থেকে মূর্তি ও স্বর্ণালংকার চুরি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৪:০৫

সু.খবর ছবি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকায় একটি পারিবারিক মণ্ডপ থেকে মূর্তি, স্বর্ণ, রূপা ও তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে। 


বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। একই সময় বাড়ির সামনে একটি দোকান থেকেও টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, শহরের বাঁধনপাড়া এলাকার বাসিন্দা রাজগোবিন্দ চক্রবর্তীর নিজ বাড়িতে পারিবারিক মণ্ডপ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর স্বজনেরা ওই মণ্ডপে পূজা-অর্চনা করে আসছেন। 

 


বুধবার ভোরে ঘুম থেকে উঠে মণ্ডপে থাকা মূর্তিসহ স্বর্ণ, রূপা ও বিভিন্ন তৈজসপত্র চুরি হওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।

 

এ ছাড়া বাড়ির সামনে থাকা দোকান থেকেও টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 


এ সময় তিনি চুরি যাওয়া মূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধারে আশ্বাস দেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার