বিশ্বম্ভরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৮

বিশ্বম্ভরপুর উপজেলায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার হালাবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেয়ার ব্রিজ ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 


পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) এর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পটির পৃষ্ঠপোষকতায় ছিল অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও রেনাটা লিমিটেড।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে রোগীদের নিবন্ধন, চিকিৎসকদের পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান, রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

 

 

 

 


ক্যাম্পে উপস্থিত ছিলেন  সুনামগঞ্জ সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও পুসাবের উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান স্বপন, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ, পুসাবের উপদেষ্টা ও মা এগ্রো ফার্মার স্বত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম সাগর এবং পুসাবের সাবেক সহসভাপতি ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ইমরান মাহমুদ প্রমুখ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. রুহানীয়া আমরীন ও ডা. সৌরভ সেন সৈকত ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। পুসাবের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক রবিউল আলম সংগঠন দুটির সদস্যরা ক্যাম্পের কার্যক্রমে অংশ নেন।

 


উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে পুসাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, জনকল্যাণ ও এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যদিকে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) মেডিকেল শিক্ষার্থীদের একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি চিকিৎসাসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আসছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার