নীলপুরে কচুরিপানা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:০২

সুনামগঞ্জ শহরতলির নীলপুরে (রাবারবাড়ি) ৭০ বছর বয়সী বৃদ্ধের লাশ কচুরিপানা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ২ টায় গ্রামের লোকজন লাশ দেখে পরিবারকে জানান। নিহত বৃদ্ধের নাম মসদ্দর আলী।


স্থানীয় ইউপি সদস্য ও লক্ষ্মণশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, মসদ্দর আলীব অসুস্থ ছিলেন। কানেও কম শুনতেন। তার দুই স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছেন। তিনি ছোট ২ ছেলের সঙ্গে থাকতেন। ৩ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খেঁাজাখুঁজি করেও তাকে পাননি পরিবারের লোকজন। বুধবার দুপুরে তার লাশ কচুরিপানায় দেখতে পান পথচারীরা। পরে পরিবারকে জানানো হয়। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।


সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, খবর পেয়ে নীলপুরে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার