প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২১:২৬
বিশ্বম্ভরপুর উপজেলায় ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) উপজেলার জিনারপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে সম্পৃক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, অভিযান চলাকালে জিনারপুর এলাকায় বালু বোঝাই করার সময় একটি ট্রলি দেখতে পায় মোবাইল কোর্ট টিম। পরে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে সম্পৃক্ত একজন অভিযুক্তকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে অর্থদণ্ড আরোপ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০—এর ১৫ ধারায় পরিচালিত এ অভিযানে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, মোট মামলার সংখ্যা চারটি, অভিযুক্ত ব্যক্তির সংখ্যা একজন এবং আরোপিত অর্থদণ্ডের পরিমাণ ৫০ হাজার টাকা।
অভিযানটি পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।
উপজেলার খবর থেকে আরো পড়ুন