জামালগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২১:২৮

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শিল্পী রাণী মোদকের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে একই গ্রামের এক ছেলের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সচেতন নাগরিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেন ইউএনও। তাঁর নির্দেশে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া ও সংশ্লিষ্ট ইউপি সদস্য রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের নির্দেশনা ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

 


এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না। এদিকে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক  বলেন, কিশোরীটির বিয়ের আয়োজনের খবর স্থানীয় একজনের মাধ্যমে জানতে পারি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিয়ের বয়স হয়নি। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিয়েটি বন্ধ করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার