লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর গুগল ডেটা সেন্টারে যোগদান

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩৪

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান সম্প্রতি ফিনল্যান্ডের হামিনায় অবস্থিত স্বনামধন্য গুগল ডেটা সেন্টারে LPP7A প্রকল্পের অধীনে জেনারেল অপারেটিভ (ইলেকট্রিক্যাল) পদে যোগদান করেছেন। তিনি লিডিং ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের ২৬তম ব্যাচের শিক্ষার্থী। পেশাগত জীবনে এই নতুন অর্জনের পাশাপাশি তিনি ফিনল্যান্ডে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামের ফাইনাল সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন।

 


মো. মোস্তাফিজুর রহমানের এ অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, তার নিষ্ঠা, কারিগরি দক্ষতা, পেশাগত উৎকর্ষ অর্জনের প্রচেষ্টা ও উদ্ভাবনী মানসিকতা লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তিনি মোস্তাফিজুর রহমানের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

 


এ অর্জনে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক বলেন, মো. মোস্তাফিজুর রহমানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাদের একজন শিক্ষার্থী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন—এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষা, দক্ষতা ও সম্ভাবনারও একটি ইতিবাচক প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। মোস্তাফিজুর রহমানের এই সাফল্য লিডিং ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাদের বড় স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে উৎসাহিত করবে। তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী যখন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যান, তখন শিক্ষক হিসেবে তাদের  অর্জন ও আনন্দও বহুগুণে বেড়ে যায়। তিনি তার এই সাফল্যের ধারাবাহিকতা কামনা করে তার শিক্ষাজীবন ও পেশাগত জীবনের প্রতিটি ধাপে আরও বড় অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখেন।

 


মো. মোস্তাফিজুর রহমানের এ অর্জন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের জন্য গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সাফল্যের পথ ধরে বিভাগের আরও শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা, মেধা ও যোগ্যতার পরিচয় দেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার