প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩০
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ—নদী রক্ষার প্রত্যয়ে জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রুবেল মিয়া ভূইয়াকে সভাপতি ও এম শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় জগন্নাথপুর উপজেলার এক রেস্টুরেন্টের কনফারেন্স হলে সম্মেলন হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল মিয়া ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি ওবায়দুল মুন্সী ও শাহ্ কামাল।
নবগঠিত ৩৫ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন শাহাজাহান মিয়া, হুমায়ুন কবীর চৌধুরী, জুনেদ আহমদ ভূইয়া, কাইয়ূম আহমদ, আলী আকবর ও মতিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শাহিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান মেহেদী ও রিয়াজ উদ্দিন। অর্থ সম্পাদক আফাজ্জল আহমদ, বাঁধবিষয়ক সম্পাদক সাজা চৌধুরী ও সেজুল মিয়া, দপ্তর সম্পাদক জাবেদ নুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রোকন আহমদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মিলন, আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক রুমন আহমদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মজিদ আলী, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রেজু চৌধুরী, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সুয়েব আহমদ, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক আল আমিন হোসেন রাব্বি। এ ছাড়া নির্বাহী সদস্য হয়েছেন আমিনুল ইসলাম, আলী ইমরান, শেখ আল আমিন, রুবেল আহমদ ও এম নুর আলম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন