দেশে দ্বিতীয় স্থানে পৈন্দা-মোহনপুর মাদ্রাসা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:১৬

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ফলাফল

আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের ২০২৬ সালের কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ফলাফলে সারা দেশে গৌরবজনক দ্বিতীয় স্থান অর্জন করেছে সুনামগঞ্জ সদর উপজেলার তালিমুল উলুম পৈন্দা—মোহনপুর মাদ্রাসা। এই সাফল্যের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

 


সাফল্য উদযাপন উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এশার নামাজ শেষে মাদ্রাসার মুতাওয়াসসিতাহ তৃতীয় বর্ষের ছাত্রদের সৌজন্যে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা সূত্র জানায়, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের অধীনে এ বছর দেশের ১১ হাজার ৫০টি মাদ্রাসার ইবতেদায়ি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সারা দেশে মোট ৬ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এই প্রতিযোগিতায় তালিমুল উলুম পৈন্দা—মোহনপুর মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করে। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থী গোল্ডেন এ—প্লাস (অ+) অর্জন করে দেশসেরা দ্বিতীয় হওয়ার এই গৌরব এনে দেয়।

 


চলতি বছরে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি: ১৭ জন অংশ নিয়ে ১৭ জনই পাস (৩ জন এ—প্লাস)। মুতাওয়াসসিতাহ তৃতীয় বর্ষে ২ জন অংশ নিয়ে ২ জনই উত্তীর্ণ। নুরানি তৃতীয় শ্রেণিতে ২১ জনের মধ্যে ১৯ জন উত্তীর্ণ (৫ জন এ—প্লাস)। নেজামুল মাদারিস সুনামগঞ্জ বোর্ড: ১৪ জন অংশ নিয়ে ১৩ জন উত্তীর্ণ (৬ জন এ—প্লাস)। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডে ৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ (৩ জন এ—প্লাস)। সামগ্রিকভাবে বিভিন্ন শ্রেণিতে মোট ৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৮ জন সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার জয়েনগর বাজার এলাকায় অবস্থিত এই মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদানের পাশাপাশি হিফজ বিভাগ ও একটি মহিলা শাখাও পরিচালিত হচ্ছে। বর্তমানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার এই বিদ্যাপীঠে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

 


মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে ১৪ জন নিবেদিতপ্রাণ শিক্ষক—শিক্ষিকা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষক পর্ষদে রয়েছেন—শিক্ষা সচিব মাওলানা ছাদিকুর রহমান নাঈম, সিনিয়র শিক্ষক মাওলানা কাউছার আহমেদ, মুফতি জিয়াউর রহমান আমিরী, হাফিজ মাওলানা ইয়াহিয়া মুশতাক, সহকারী শিক্ষক মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল আলিম, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আসআদ, মাস্টার আব্দুর রশিদ, মাস্টার জুনাইদ, মাস্টার আকিল হোসেন এবং আলিমা সাদীয়া।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার